শুক্রবার , ১ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৬ ৩:১৫ পূর্বাহ্ণ

Spread the love

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন চরমে। যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ পাল্টা আঘাতের হুমকি দিয়েছে তেহরান। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ এই প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং যে কোনো অনধিকার প্রবেশকারীকে চরম মূল্য দিতে হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় বলেছেন, এই জলপথে মার্কিনীদের একমাত্র স্থান হতে পারে ‘সমুদ্রের তলদেশ’।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনায় বাধ্য করতে অথবা চূড়ান্ত আঘাত হানতে পুনরায় সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে গত বৃহস্পতিবার সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। জানা গেছে, পেন্টাগন ইরানকে কাবু করতে এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ একটি হামলার পরিকল্পনা করছে। ইতিমধ্যে ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন অবরোধ ও পাল্টা ইরানের হরমুজ প্রণালি অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। দুই মাস ধরে চলমান এই অচলাবস্থা নিরসনে কোনো কূটনীতিক সমঝোতা না হওয়ায় মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - অপরাধ