শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল তাঁকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি এমন একটি দেশ, যেটিকে আমি ভালোভাবে জানি। ঢাকায় মার্কিন দূতাবাসের একটি শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রমের মাধ্যমে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করে তোলা।”

নতুন রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে তাঁকে স্বাগত জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

শনিবার দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, “বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।”

কূটনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, ব্রেন্ট ক্রিস্টেনসেনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও গতিশীল হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারের ধাক্কায় যুবক নিহত

সোমবার থেকে দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় সভা ডাকার আহ্বান জামায়াত আমিরের

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, রমজানে ১০ লাখ পরিবারে সুলভ প্রোটিন কর্মসূচি

৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

বিপাকে ইসরায়েল, বিশ্বনেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার আহ্বান নেতানিয়াহুর

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ফরহাদের

রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ খাতে নতুন যুগে বাংলাদেশ