বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবে না, জানালেন প্রেস সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ

Spread the love

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


আজ বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই বার্তা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে, দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন। কিন্তু মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না।


তিনি উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং তাদের সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে।


শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো স্পষ্টভাবে দেখিয়েছে জুলাই-আগস্টে নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর কিভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে আমি জনসাধারণকে যাত্রাবাড়ী হত্যাকাণ্ড এবং হৃদয় হত্যার ওপর নির্মিত তথ্যচিত্র দেখার জন্য অনুরোধ করব।
আরও তথ্যচিত্র আসছে জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সংঘটিত অপরাধ তুলে ধরার জন্য তথ্যচিত্র তৈরি করছেন।


তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে, তবে বর্তমান প্রজন্ম এবার সেই ইতিহাসের কথা মনে রেখেছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে।


সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন, তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন। তারাও বুঝতে পেরেছেন যে, অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে, তাহলে কীভাবে সমঝোতার আহ্বান জানানো যায়? বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব সংসদ গড়ার প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছি : মির্জা আব্বাস

সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

পরমাণু নীতিতে কৌশলগত বদল ইরানের: ‘জাতীয় সম্পদ’ রক্ষার ঘোষণা

একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার

বলিভিয়ায় নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন শামা ওবায়েদ

রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ খাতে নতুন যুগে বাংলাদেশ

নির্বাচন–গণভোটে বাজেট সমস্যা নেই: অর্থ উপদেষ্টা

হাসিনার দ্বিতীয় মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে