ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, এই স্বীকৃতি কার্যকর হবে কেবল তখনই, যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামোর বাইরে রাখার প্রতিশ্রুতি দেবে।
তিনি বলেন, গাজা সংকটের সমাধান ও মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধের জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই সবচেয়ে মানবিক ও বাস্তবসম্মত পথ।
অস্ট্রেলিয়ার এ অবস্থানকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো’ মন্তব্য করে ইসরায়েল জানিয়েছে, এ ধরনের স্বীকৃতি হামাসের মতো গোষ্ঠীগুলোর অবস্থানকে বৈধতা দেয়।
অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্ত তাদের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রতিফলন।
সূত্র: এএফপি



















