বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনে নতুন অধ্যাদেশ অনুমোদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

Spread the love

জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

তিনি জানান, পূর্বের কমিশন কার্যত অকার্যকর হয়ে পড়েছিল—নিয়োগ পদ্ধতি, এখতিয়ার ও নেতৃত্বের ঘাটতির কারণে। নতুন অধ্যাদেশে কমিশনকে বাস্তব ক্ষমতা ও স্বাধীনতা দেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, কমিশনে একজন চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য থাকবেন। নিয়োগে স্বচ্ছতা আনতে আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্যের বাছাই কমিটি গঠনের বিধান রাখা হয়েছে, যারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ ও সাক্ষাৎকার নিয়ে প্রার্থী সুপারিশ করবে।

ড. আসিফ নজরুল বলেন, কমিশনের এখতিয়ার এখন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী বিস্তৃত করা হয়েছে। শৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাতেও কমিশন তদন্ত করতে পারবে।

তিনি আরও জানান, গুম প্রতিরোধ, প্রতিকার ও ভুক্তভোগী সুরক্ষা আইনের বাস্তবায়নের দায়িত্বও এই কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে—ফলে আলাদা ‘গুম কমিশন’ গঠনের প্রয়োজন হবে না।

অধ্যাদেশে কমিশনের আদেশ ও সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক করা হয়েছে, যা মানবাধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন আইন উপদেষ্টা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

ইরানের পাল্টা হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত

মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপের মিশন শুরু ব্রাজিলের 

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইইউ’র সমর্থন

হাদিকে গুলি করল কারা—খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্যমন্ত্রী

পেশাগত যোগ্যতা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কড়া বার্তা প্রধানমন্ত্রীর

শতকোটি টাকার প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি