শুক্রবার , ১ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হরমুজ প্রণালি বন্ধ: বিকল্প রুটে বদলাচ্ছে বিশ্ববাণিজ্যের মানচিত্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ

Spread the love

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাণিজ্য রুটে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহনের এই পথটি অবরুদ্ধ থাকায় বর্তমানে সমুদ্রপথের বিকল্প হিসেবে লজিস্টিকস কোম্পানিগুলো মরুভূমির স্থলপথ বা ল্যান্ড করিডোর ব্যবহার করছে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পারস্য উপসাগরীয় দেশগুলোতে পণ্য পৌঁছাতে এখন জাহাজ মালিকরা ট্রাকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এই সংকটে সৌদি আরবের জেদ্দা বন্দর একটি প্রধান আঞ্চলিক ‘হাবে’ পরিণত হয়েছে, যেখানে বড় বড় শিপিং জায়ান্টদের জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ভিড়ছে।

জেদ্দা বন্দরে খালাস করা পণ্যগুলো এখন মরুভূমির মহাসড়ক দিয়ে ট্রাকযোগে শারজাহ, বাহরাইন ও কুয়েতের মতো গন্তব্যে পাঠানো হচ্ছে। তবে হঠাৎ করে পণ্যের চাপ বেড়ে যাওয়ায় জেদ্দা বন্দরে ভয়াবহ জট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিকল্প হিসেবে ওমানের সোহার এবং সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান ও ফুজিরাহ বন্দরও ব্যবহারের চেষ্টা চলছে। এছাড়া ইরাকের বসরা ও বাগদাদে পণ্য পাঠাতে জর্ডানের আকাবা বন্দর এবং উত্তর ইরাকের জন্য তুরস্কের করিডোর ব্যবহৃত হচ্ছে। সমুদ্রপথে মার্কিন নৌ-অবরোধ এবং ইরানের পাল্টাপাল্টি অবস্থানে এই স্থলপথের ওপর নির্ভরতা বিশ্ব অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ ও ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

সূত্র : আল-জাজিরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চার বিশিষ্ট নারীর হাতে ‘বেগম রোকেয়া পদক’

অন্তর্বর্তী সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন

নাহিদ ইসলাম বলছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড শুধুই প্রতারণা

বাংলাদেশ হাইকমিশন ইস্যুতে ভারতের দাবি নাকচ করেছে ঢাকা

‘জুলাইয়ে জাতীয় সনদ ঘোষণা হতে পারে’ – বদিউল আলম মজুমদার

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা: সীমান্তে বাড়ছে চরম উত্তেজনা

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, রমজানে ১০ লাখ পরিবারে সুলভ প্রোটিন কর্মসূচি

ইরান চুক্তি নিয়ে ইতিবাচক বার্তা যুক্তরাষ্ট্রের

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখলেন ট্রাম্প

নির্বাচনের আগে জনপ্রশাসন সচিবের চেয়ারে বসতে চাচ্ছেন না কেউ