বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় আনুষ্ঠানিকভাবে শোকপ্রস্তাব (অবিচুয়ারি রেফারেন্স) আনা হচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনে এই শোকপ্রস্তাবটি উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যসভা সচিবালয় থেকে প্রকাশিত বুধবারের নির্ধারিত কার্যসূচিতে প্রতিবেশী দেশের এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। কূটনৈতিক বিশ্লেষকরা ভারতের পার্লামেন্টের এই উদ্যোগকে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং শিষ্টাচারের এক অনন্য প্রতিফলন হিসেবে দেখছেন।

অধিবেশনের কার্যতালিকা অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর রাজ্যসভায় মোট তিনজন প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। এর মধ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়াও রয়েছেন ভারতের তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি। প্রথা অনুযায়ী, শোকপ্রস্তাব পাঠের পর প্রয়াত নেতাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। উল্লেখ্য, খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ৭৯ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোক জানিয়েছিলেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এর আগে শ্রদ্ধা প্রকাশ করেছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনই আছে: প্রেস সচিব শফিকুল আলম

যেন-তেন নির্বাচন চায় না জাতি: জামায়াত আমির

চাপ নয়, সমতায় সংলাপ—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা

‘জুলাই উইমেন্স ডে’তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী ড্রোন শো

‘আমাকে নয়, আল্লাহকে ফাঁকি দেবেন?’—বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

ওয়াকফ প্রশাসকের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সায় নেই বাইডেনের

সংবিধান বাতিল করে জুনে গণপরিষদ নির্বাচনের দাবি বিপ্লবী পরিষদের

সংসদে ‘ফজা পাগলা’ মন্তব্যে উত্তপ্ত বিতর্ক, হট্টগোল সামাল দিলেন স্পিকার

সশস্ত্র বাহিনী দিবসে শুভেচ্ছা জানালেন তারেক রহমান