সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

সুপ্রিম কোর্ট সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য মোট ৪৮৯টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০৭টি কর্মকর্তা পদ এবং ৩৮২টি সহায়ক কর্মচারী পদ অন্তর্ভুক্ত। রবিবার ‘পদ সৃজন কমিটি’র প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়।

নতুন কর্মকর্তা পদগুলোর মধ্যে জুডিশিয়াল সার্ভিসের ১০৫টি প্রশাসনিক পদ, একটি মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা এবং একটি সিস্টেম অ্যানালিস্ট পদ রয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে সভা অনুষ্ঠিত হয়। কমিটির ৮ সদস্যের মধ্যে ৭ জন সভায় উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে গত ১ ডিসেম্বর ‘পদ সৃজন কমিটি’ গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাই কোর্টের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিবসহ আইন, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সচিবরা রয়েছেন ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হস্তক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশনে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করার জোরালো নির্দেশ স্পিকারের

রাজশাহী রেললাইনে পাথরের সঙ্গে ইটের খোয়া!

অযত্ন-অবহেলায় নষ্ট শতকোটি টাকার সরকারি যানবাহন

মুস্তাফিজ ইস্যুতে অসন্তোষ প্রকাশ বাংলাদেশের

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যে যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবীতে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

উত্তরায় সানজিদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট