মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভুয়া চিকিৎসক আটক বরিশালে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ

Spread the love

সোমবার (৭ অক্টোবর) সকালে বরিশালের বানারীপাড়া পৌরশহরের একটি চেম্বার থেকে মো. কুতুবুদ্দিন নামের এক ভুয়া চিকিৎসককে  আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, নড়াইল জেলার সদর থানার কৃষ্ণপুর এলাকায় রুহুল আমিনের ছেলে কুতুবুদ্দিন দীর্ঘদিন থেকে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে স্বরূপকাঠি উপজেলায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি স্বরূপকাঠি পৌরশহর, আলকির হাট ও প্রতি সোমবার বানারীপাড়া পৌরশহরের জননী অপটিকসের পেছনে চেম্বারে বসে অর্শ্ব ও পাইলসের চিকিৎসাসহ অপারেশন করতেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসকের খবর পেয়ে সোমবার সকালে থানা পুলিশের সহযোগিতায় জননী অপটিকসের ভেতরের চেম্বারে অভিযান চালিয়ে কুতুবুদ্দিনকে আটক করা হয়।

এ সময় তিনি চিকিৎসকের কোনো প্রমাণাদি দেখাতে পারেননি । পরে ওই ভুয়া চিকিৎসককে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। এক পর্যায়ে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান কুতুবুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাইবার সুরক্ষা অধ্যাদেশে পরিবর্তন, ডিজিটাল আইনের সব মামলা বাতিল

তিস্তা মহাপরিকল্পনা ঘিরে ভূরাজনীতি ও প্রধানমন্ত্রী চীন সফর

টঙ্গী অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের ৩ সদস্য আশঙ্কাজনক

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট পাস’ গুজব

মেজর মোজাফফরের বিচার জেনারেল কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মপরিকল্পনা আছে: মাহদী আমিন

বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল অন্তর্বর্তী সরকার

৯ বছর পর ইসির ওয়েবসাইটে ফিরলো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক