বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে পথ রোধ করে হেনস্তা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. আলাউদ্দিনের বিরুদ্ধে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে নির্বাচিত এই ডাকসু নেতা এই গুরুতর অভিযোগ তোলেন।

মুসাদ্দিক আলীর ভাষ্যমতে, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে কলা ভবনের পেছনের ফটক দিয়ে ক্লাসে যাওয়ার সময় আলাউদ্দিন ও তাঁর সহযোগীরা তাঁর পথ রোধ করেন। পরিচয় জানতে চাইলে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে কুরুচিপূর্ণ গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালান। সংবাদ সম্মেলনে মুসাদ্দিক দাবি করেন, এটি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশের জন্য একটি বড় হুমকি।

অন্যদিকে, অভিযুক্ত ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন প্রাণনাশের হুমকির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মুসাদ্দিক তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন এবং তিনি কেবল সেই বিষয়ে জবাব চেয়েছেন। আলাউদ্দিন এই অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, মো. আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং দীর্ঘ রাজনৈতিক ও আইনি জটিলতা কাটিয়ে বর্তমানে পুনরায় ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নরওয়ের জয় ও ব্রাজিলের বিদায়

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুতে ময়নাতদন্তের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর জোর

সাফ অ-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ: নেপালকে হারিয়ে শিরোপার পথে

নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী আটক

প্রফেসর ইউনূসের সরকারের পাশে বিশ্বের প্রভাবশালী নেতাবৃন্দ

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

বিশ্বের ১০ সেতুর ছয়টিই চীনে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু মনোনয়নপত্র বিতরণ শুরু

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসীরুদ্দীন পাটওয়ারী