মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন মাহদী আমিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তাঁর এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মাহদী আমিন জানান, তিনি ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। কেন্দ্রগুলোর শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে।”

শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশের “মূল কারিগর” হিসেবে অভিহিত করে তিনি অভিভাবকদের প্রতি একটি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, প্রতিটি সন্তানকে যেন সহানুভূতি ও প্রেরণা দিয়ে মূল্যায়ন করা হয়। উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া এই এসএসসি পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত, যেখানে সারাদেশের লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

সর্বশেষ - অপরাধ