শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় আসিফ বলেন, ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণ কঠিন হলেও অসম্ভব নয়। বিভাজনের রাজনীতির বদলে নাগরিকমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল কাঠামোর প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেনসহ নানা শহীদের আত্মত্যাগ তাকে অনুপ্রাণিত করে। এজন্যই তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামাঙ্গীরচরের অংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন বা অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলেও জনগণের ওপরই তার আস্থা উল্লেখ করে আসিফ বলেন, তিনি শুধু সংসদ সদস্য প্রার্থী নন, গণভোটেও প্রার্থী। দেশ সংস্কারের সুযোগ বাস্তবায়নে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টিকা সংকটে স্বাস্থ্য খাত ঝুঁকিতে, বাড়ছে ২৬ রোগের প্রাদুর্ভাব

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধস-জলাবদ্ধতার শঙ্কা

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা

রাবি শিক্ষার্থীদের ওপর হামলা, মহাসড়ক অবরোধ

জিটুজি চুক্তিতে চাল আমদানির সিদ্ধান্ত সরকারের

নিষেধাজ্ঞা প্রত্যাখ্যাত করে ইরানের পারমাণবিক কেন্দ্র ঘোষণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, মাদরাসা বোর্ডে কমেছে সাফল্য

অনলাইন ক্লাস নিয়ে বিশ্ব পরিস্থিতির ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী