বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘আমরা বসন্তের কোকিল নই’: টাঙ্গাইলের জনসভায় জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

Spread the love

বুধবার বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় জোটের এক বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বসন্তের কোকিল বা সিজনাল পলিটিশিয়ান নই। গত সাড়ে ১৫ বছর চরম জুলুম সহ্য করেও আমরা এ মাটি কামড়ে জনগণের পাশেই ছিলাম।” তিনি অভিযোগ করেন, একাত্তরে যারা মজলুম ছিল, তাদের কেউ কেউ এখন চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ডা. শফিকুর রহমান ঘোষণা করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে জুলাই বিপ্লবের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান বাস্তবায়নের নির্বাচন। এসময় তিনি যুবকদের জন্য বেকার ভাতার বদলে কর্মসংস্থানের নিশ্চয়তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি দেন। সভায় তিনি টাঙ্গাইলের ৮টি আসনের জোটগত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত