রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সালাহউদ্দিন আহমদের হুঁশিয়ারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ

Spread the love

কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়, তারাই ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন তৈরি করছে। রোববার সকালে চকরিয়ায় এক পথসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মক্ষম হাত গড়ে তুলবে। তিনি অভিযোগ করেন, অন্য দলগুলোর কোনো সুনির্দিষ্ট রাষ্ট্রীয় পরিকল্পনা নেই, তারা কেবল বিভেদ সৃষ্টিতে ব্যস্ত। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করতে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ