বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে এ দরবার অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ফলে এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ এবং সেভাবেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় কারও প্রতি তাঁর রাগ বা অনুরাগ থাকবে না বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদেরও দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বঙ্গভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই বঙ্গভবনের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত বিষয়গুলোতে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অপচয় রোধের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা জনগণের অর্থে পরিচালিত হয় উল্লেখ করে তিনি এগুলোর স্বচ্ছ, সঠিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, নৈতিক মনোবল বৃদ্ধি ও সুন্দর চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দেন তিনি।

এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ পূর্ববর্তী রাষ্ট্রপতিদের অবদানের কথাও স্মরণ করেন।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সবাই একই জায়গায় কাজ করেন এবং একটি পরিবারের মতো। ভবিষ্যতে পরস্পরের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

সর্বশেষ - অপরাধ