শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব দিতে নির্দেশ ইসির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ২৫ আগস্টের মধ্যে মাঠ পর্যায়ে থাকা ব্যালট বাক্সের হালনাগাদ হিসেব জমা দিতে সব আঞ্চলিক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভবিষ্যৎ জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ কার্যালয়ের গোডাউন খালি রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ব্যবহারযোগ্য ব্যালট বাক্সের সংখ্যা ও অবস্থার তথ্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে অপ্রয়োজনীয় মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বাজেট চাহিদা জানাতেও বলা হয়েছে।

ইসি কর্মকর্তাদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনসামগ্রী সংগ্রহ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাঠ্যপুস্তকে গল্প, সংলাপ, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি লেখনী অন্তর্ভুক্তির প্রস্তাবও পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোটকক্ষে দুই গোপন বুথের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি

বাজেট বরাদ্দের স্বচ্ছ বাস্তবায়নই সরকারের বড় চ্যালেঞ্জ

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপির প্রতিনিধিদল

১০ দলীয় ঐক্যই বড় দলের ভয় হওয়ার কারণ: নাহিদ ইসলাম

সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম

নাহিদ-তামিম নৈপুণ্যে পাকিস্তানকে অনায়াসে হারাল বাংলাদেশ

মিত্রদের আসন দাবিতে চাপে বিএনপি, ছাড় পেতে পারে সর্বোচ্চ ৫০টি

জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা বাড়ছে

শান্তি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান ড. মঈন খানের