শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অভিযানে ২২৮ তালেবান যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

Spread the love

আফগানিস্তানে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার পর পাকিস্তান তাদের সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গজব লিল হক’। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) পাকিস্তান সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, এই অভিযানের শুরুতেই তাঁদের হামলায় অন্তত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন। আল জাজিরার বরাতে জানা গেছে, পাকিস্তানি বাহিনী কাবুলের দুটি এবং কান্দাহারের একটি ব্রিগেড সদরদপ্তরসহ তালেবানদের মোট ৭৪টি ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে। এ ছাড়াও ১৮টি ঘাঁটি বর্তমানে তাঁদের দখলে রয়েছে বলে পাকিস্তান জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জাফরি জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত ২৭টি আফগান তালেবান শিবির ও ৮০টির বেশি কামান ধ্বংস করা হয়েছে। এ সময় নয়জন তালেবান সেনাকে আটকের দাবিও করেছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি অনুযায়ী, কাবুলের পাশাপাশি কান্দাহার ও পাকতিয়া এলাকার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। চলমান এই সংঘাতে পাকিস্তানের অভ্যন্তরে ২৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, তালেবান সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির এই বিশাল পরিসংখ্যান অস্বীকার করা হয়েছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাঁদের মাত্র আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, গত রোববারের হামলার জবাবেই বৃহস্পতিবার সীমান্তে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। তবে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের মতে, উভয় পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৮০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দুই দেশের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।

সর্বশেষ - অপরাধ