বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াতের শত আসন ছাড়ার প্রস্তুতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর আটদলীয় জোট ব্যস্ত সময় পার করছে প্রার্থী বাছাই ও আসনসমঝোতার প্রস্তুতিতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জোটের আট দল ‘এক আসনে এক প্রার্থী’ নীতি বাস্তবায়নে আসনভিত্তিক জরিপ করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জোটসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জুলাই জাতীয় সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে জনমত গঠনে পাঁচ দফা দাবিতে মাঠে রয়েছে দলগুলো। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর জামায়াত ও বিএনপির দূরত্ব বাড়লেও ইসলামপন্থি দলগুলো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন প্রস্তুতি জোরদার করেছে।

জোটের নেতারা জানিয়েছেন, প্রতিটি আসনে জনপ্রিয়তা ও বিজয়ের সম্ভাবনা যাচাই করে প্রার্থী ঠিক করা হবে। যেখানে যে দলের সম্ভাবনা বেশি, সেখানে তাদেরই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। জরিপের ফলাফলের ভিত্তিতে প্রয়োজন হলে প্রার্থীদের সরে দাঁড়াতে হবে বলেও জানানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, তফসিল ঘোষণার আগেই প্রার্থী চূড়ান্ত করা হবে। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ জানান, ৩০০ আসনেই জরিপ চলছে এবং নভেম্বরেই কাজ শেষ হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসনসমঝোতা চূড়ান্ত হবে।

জোটের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশসহ কয়েকটি দলকে শতাধিক আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াই করতে সব দলই ত্যাগের মানসিকতা নিয়ে এগোচ্ছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান: রাষ্ট্রসুরক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা জরুরি

ট্রাম্প বললেন, ইউক্রেন ‘অকৃতজ্ঞ’

ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার বিধ্বস্ত, দুই পাইলটের মর্মান্তিক মৃত্যু

পাকিস্তান সেনার অভিযান: ‘ভারতীয় মদদপুষ্ট’ ৩০ জঙ্গি নিহত

আমীর খসরুর সাফ কথা: আস্থা ফেরাতে হবে রাজনীতিবিদদের

সাবেক অন্তর্বর্তী সরকারের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

মা–মেয়ে হত্যা: গৃহকর্মী ও স্বামীর রিমান্ড মঞ্জুর

দিনে গালাগালি, রাতে ধর্ণা — ‘আপসহীন’ নেতাদের আচরণে ক্ষোভ আব্দুল কাদেরের

আটক হওয়ার দুই ঘণ্টা পর মুক্ত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী