শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাই রাজকন্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ণ

Spread the love

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম বাগদান সম্পন্ন করেছেন মার্কিন সংগীতশিল্পী ও র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে। মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেড-কে বিষয়টি নিশ্চিত করেছেন মন্টানার এক ঘনিষ্ঠ প্রতিনিধি।

২০২৩ সালের মে মাসে শেখা মাহরা প্রথম বিয়ে করেছিলেন শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমকে। তবে এক বছরেরও কম সময়ে সেই দাম্পত্য ভেঙে যায়। তালাকের ঘোষণা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেন মাহরা, যা আলোচনার জন্ম দেয়। এর পর থেকেই ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে।

২০২৪ সালে দুবাই ও মরক্কোতে একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে বিভিন্ন রেস্তোরাঁ ও ঐতিহাসিক স্থানে ঘুরতে দেখা যায় তাদের। ২০২৫ সালের প্যারিস ফ্যাশন শোতে হাত ধরে হাঁটার মধ্য দিয়েই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে, ২০২৪ সালের জুনে প্যারিসে ফ্রেঞ্চ মন্টানা মাহরাকে বিয়ের প্রস্তাব দেন। যদিও এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।

শেখা মাহরা যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে দুবাইভিত্তিক গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন।

অন্যদিকে, মরক্কোয় জন্ম নেওয়া ফ্রেঞ্চ মন্টানা কিশোর বয়সে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। সংগীতে ক্যারিয়ার শুরু করে দ্রুত খ্যাতি অর্জন করেন। ‘আনফরগেটেবল’সহ একাধিক হিট গানের শিল্পী তিনি। সংগীতের পাশাপাশি বিভিন্ন দাতব্য কার্যক্রমেও যুক্ত আছেন। ২০০৭ সালে প্রথম বিয়ে করলেও ২০১৪ সালে সেই সংসার ভেঙে যায়। তার এক ছেলে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সালমান শাহ মৃত্যুর ন্যায়বিচার চেয়ে যা বললেন শাবনূর

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচার: সংসদে সংশোধনী বিল পাস

উগ্রবাদী পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবেন না: ট্রাম্প

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত পদক্ষেপের নির্দেশ

এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না

রাষ্ট্রপতির সঙ্গে বিমানবাহিনী প্রধানের শুভেচ্ছা বিনিময়

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে সরকার: প্রধানমন্ত্রী