মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গায়ক নোবেল গ্রেপ্তার: তরুণীকে হেনস্তার অভিযোগ

প্রতিবেদক
Sawkat Shihan
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ

Spread the love

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আলোচিত-বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মামলার বিবরণ অনুযায়ী, নোবেল ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের স্টুডিওতে ডেকে আনেন এবং একদিন আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছিলেন পিবিআই-কে (PBI)। তদন্ত কর্মকর্তা গত ২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করলে নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানিয়েছেন, নোবেল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, সারেগামাপা খ্যাত এই গায়ক এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মঞ্চে বিশৃঙ্খল আচরণ এবং প্রতারণার অভিযোগে একাধিকবার আইনি জটিলতায় জড়িয়েছিলেন। বারবার বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনাম হওয়া নোবেলের বিরুদ্ধে এবার সরাসরি এক তরুণীকে হেনস্তা ও জিম্মি করার গুরুতর অভিযোগ উঠল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত