সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ

Spread the love

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নবনিযুক্ত এই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পাবে।

একই দিনে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে। নবগঠিত সরকারের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই সাক্ষাৎগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

এর আগে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্যস্ত সময় কাটতে দেখা গেছে। এদিন পর্যায়ক্রমে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দেশগুলোর পক্ষ থেকে নতুন সরকারের প্রতি সমর্থন এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

উদ্বোধনের পরদিনই অন্ধকারে মওলানা ভাসানী সেতু

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ঘোষণা

প্রতিবেশী দেশ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মালয়েশিয়ায় ড্রোন অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ, ছাড় দেওয়ার ইঙ্গিত বিএনপির

ঢাকায় ভুটান প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক