সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ

Spread the love

প্রান্তিক কৃষকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে এবং কৃষি খাতে স্বচ্ছতা আনতে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, এই কার্ড চালুর প্রধান লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা। এর মাধ্যমে কৃষকরা সরাসরি তাদের প্রাপ্য সরকারি ভর্তুকি ও প্রণোদনা গ্রহণ করতে পারবেন, যা কৃষি বিপণন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে।

সভায় কৃষক কার্ডের কারিগরি কাঠামো, কৃষকদের ডাটাবেজ তৈরি এবং মাঠ পর্যায়ে বিতরণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করলে তিনি দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম বাস্তবায়নের তাগিদ দেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইশতেহারে কৃষকদের কল্যাণে এই স্মার্ট কার্ড ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। এই উদ্যোগের ফলে কৃষি সহায়তা বিতরণে অনিয়ম ও হয়রানি অনেকাংশেই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা সরানো সহজ নয়: সড়ক উপদেষ্টা

নতুন সরকারে ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ১০ উপদেষ্টা

মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্কদের নগদ অর্থ সহায়তার ঘোষণা

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল: একুশের চেতনায় ভাসছে দেশ

দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়: তারেক রহমান

হাসিনার মামলার রায় কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ

ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে তেলের দাম

ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী: তিন অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানে বিক্ষোভে ৪৮ ঘণ্টায় দুই হাজার নিহতের আশঙ্কা