মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভোটের ফল নিয়ে বিরোধই ড. ইউনূস সরকারের বড় চ্যালেঞ্জ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) এক বিশেষ বিশ্লেষণে জানিয়েছে, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট সম্ভাব্য বিরোধ সামাল দেওয়াই হবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) প্রকাশিত এই প্রতিবেদনে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে যে, দেড় বছরের রাজনৈতিক রূপান্তরের পথে কিছু অগ্রগতি হলেও নিরাপত্তা ও রাজনৈতিক আস্থার ঘাটতি এখনো প্রকট। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় দলটির বিশাল এক সমর্থক গোষ্ঠী ভোটের প্রক্রিয়ার বাইরে থাকা রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আইসিজির সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন উল্লেখ করেছেন, এবারের নির্বাচন হবে অত্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মূলত দুটি প্রধান জোটের মধ্যে এই লড়াই সীমাবদ্ধ থাকবে। প্রতিবেদনে ‘জুলাই সনদ’ প্রণয়নকে সরকারের বড় অর্জন হিসেবে দেখা হলেও সংবিধান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো অনিশ্চয়তা কাজ করছে। এছাড়া পুলিশের ওপর জন-আস্থার সংকট ও তফসিল ঘোষণার পর একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ড নির্বাচনী পরিবেশকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

সংস্থাটির মতে, অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা এখন পর্যন্ত সেনাবাহিনী ও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার একটি সমঝোতার ওপর টিকে আছে। তবে নির্বাচনের ফলাফল নিয়ে যদি বড় কোনো বিরোধ দেখা দেয়, তবে এই সমঝোতা ভেঙে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। আইসিজি সতর্ক করেছে যে, রাজনৈতিক দলগুলোর মধ্যকার আস্থার অভাব ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা নির্বাচন-পরবর্তী সময়ে দেশকে নতুন কোনো সংকটের দিকে ঠেলে দিতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা আজ: নেই ডিজেল সংকটের আশঙ্কা

তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদরাসার কক্ষ, শিশুসহ আহত ৪

তিব্বতের ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ চার দেশ, চীনে নিহত ৯

নতুন নকশার নোট আসছে ব্যাংক শাখাগুলোতে, কাল থেকে বিতরণ শুরু

ইরান কোন মার্কিন শর্তে রাজি হয়নি— জানাল হোয়াইট হাউস

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১১ হাজার অভিবাসী

বাজেটে বরাদ্দ বৃদ্ধি ও জুন মাসের মধ্যে ‘হেলথ কার্ড’ চালুর ঘোষণা

জাতিসংঘ মানবাধিকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বিদায়ী সাক্ষাৎ

ইসরায়েলে ইরানি হামলা: নিহত ও আহত দুই শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি