শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির মাথায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’, ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হয়ে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা হাদির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এবং এই মুহূর্তে নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ (ইন্টারভেনশন) করা সম্ভব নয়।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এতে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

তিনি জানান, হাদি বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তায় লাইফ সাপোর্টে আছেন এবং তার অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল’। চিকিৎসকেরা এখনো নিশ্চিতভাবে কোনো আশার কথা বলতে পারছেন না, তবে শরীরে কিছু ‘সাইন অব লাইফ’ থাকায় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে।

ডা. সায়েদুর রহমান আরও বলেন, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। এভারকেয়ার হাসপাতালে আনার পথে তার নাক ও গলা দিয়ে তীব্র রক্তক্ষরণ শুরু হলেও আপাতত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, “এ মুহূর্তে আশাবাদী গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক

বহিষ্কৃত ছাত্রলীগ সদস্যদের বাদ দিয়ে ডাকসু নির্বাচন

এভারকেয়ারের পাশে দুই বাহিনীর হেলিকপ্টারের ট্রায়াল অপারেশন বৃহস্পতিবার

প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু গাজায় মিশরের যুদ্ধবিরতি আহ্বান 

প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফর স্থগিত

অনলাইন জুয়ার প্রলোভনে প্রতিদিন নিঃস্ব হাজারো মানুষ: পাচার শত শত কোটি টাকা

প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের