বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসভা শুরু হয়েছে। সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ এবং এর আশপাশের এলাকা নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভোর থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন, যা এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সকাল ১০টা ৫৪ মিনিটে সভাস্থলে পৌঁছান। এছাড়া স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীরা মঞ্চে অবস্থান করছেন। এর আগে বুধবার রাতে তারেক রহমান সিলেট পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন। দীর্ঘ ২১ বছর পর সিলেটে তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে পুরো নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সিলেট থেকে শুরু হওয়া এই নির্বাচনী সফর শেষে তিনি সড়কপথে ঢাকা ফেরার পথে আরও বেশ কয়েকটি জেলা ও উপজেলায় পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেপালকে গুঁড়িয়ে রাজকীয়ভাবে শিরোপা বাংলাদেশের

ঢাবির ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ. লীগের ফেরা নির্ভর করছে তারেক রহমানের ওপর!

দেশত্যাগে নিষেধাজ্ঞা স্ত্রীসহ সাবেক এমপি তানভীরের 

দোয়ায় সুস্থ হয়ে খালেদা জিয়া আবারো ফিরবেন’—রিজভী

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

যদি বলি এদের শিরকির জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে: তারেক রহমান

দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি