মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বস্তিবাসীদের জন্য মানসম্মত শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর কড়াইল বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা, আধুনিক চিকিৎসা এবং স্থায়ী আবাসন নিশ্চিত করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) বিকেলে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান জানান, আল্লাহ তৌফিক দিলে বস্তিবাসীদের কষ্ট দূর করতে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে এবং দীর্ঘদিনের বাসিন্দাদের নামে ছোট ছোট ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়া হবে। এছাড়া বস্তির শিশুদের জন্য মানসম্মত স্কুল, খেলার মাঠ এবং আধুনিক ক্লিনিক স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

দোয়া মাহফিলে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে উপস্থিত হয়ে তারেক রহমান মা-বোনদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলেন। তিনি নিজের স্মৃতি চারণ করে বলেন, অতীতে তাঁর সেনানিবাসের বাড়ি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকেই তিনি সাধারণ মানুষের আশ্রয়ের কষ্ট গভীরভাবে অনুভব করেন। ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করছেন উল্লেখ করে তিনি কড়াইলবাসীকে তাঁর পাশে থাকার এবং তাঁর ওপর আস্থা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং এতে স্থানীয় বিপুল সংখ্যক বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কাছে দূতাবাসের জরুরি বার্তা

জনগণকে দেওয়া ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়ন শুরু

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

ভূমধ্যসাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে জীবিত উদ্ধার

সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা

রাশিয়ার গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত বাংলাদেশি

সিরিয়ালে মিলছে ২০০ টাকার তেল, খোলা বাজারে বিক্রি চড়া মূল্যে

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উত্থান

ইরানে অস্থিতিশীলতা: ‘এই মুহূর্তে দেশ ছাড়ুন’ নির্দেশ যুক্তরাষ্ট্রের