বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১২৭ জুলাই যোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলার জুলাই যোদ্ধাদের তালিকায় অসঙ্গতি ধরা পড়ায় ১২৭ জনের গেজেট বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে শিগগিরই তাদের গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে।

সম্প্রতি নেত্রকোনার তিন তরুণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এসে জানান, তারা জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হলেও ভাতা পাচ্ছেন না। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলা কমিটির সুপারিশে তাদের গেজেট বাতিলের প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, যাচাই-বাছাইয়ে দেখা গেছে ১২৭ জনের মধ্যে ১০৪ জনই আন্দোলনে অংশ না নিয়েও তালিকাভুক্ত হয়েছেন বা আহত হননি। সবচেয়ে বেশি ৩৯ জনের নাম বাতিলের সুপারিশ এসেছে চট্টগ্রাম বিভাগ থেকে, এরপর সিলেট ২৭, ময়মনসিংহ ২১, ঢাকা ১৪, রাজশাহী ১৩, খুলনা ৯ এবং বরিশাল ও রংপুর বিভাগ থেকে সর্বনিম্ন সংখ্যক।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, “যাদের গেজেট বাতিল হচ্ছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। জেলা কমিটিগুলোর প্রতিবেদন ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

এর আগে গত ৩ আগস্ট শহীদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করা হয়। এবারই প্রথমবারের মতো জুলাই যোদ্ধাদের গেজেট বাতিলের প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

ইরানে বিক্ষোভ ও প্রাণহানি: মৃতের সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য

দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রি

প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

আলোচিত মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা দম্পতি সম্পূর্ণ খালাস

আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত

ইরানের সাথে চুক্তি চূড়ান্ত’, খুলছে হরমুজ প্রণালী: দাবি ট্রাম্পের

১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হওয়ার অনুমান গভর্নরের