শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ, নতুন তারিখে হবে পুনঃভোট : ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

Spread the love

নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৪ অনুচ্ছেদের নির্দেশনায় রিটার্নিং অফিসাররা ভোটের দিন ও সময় উল্লেখ করে স্থানীয়ভাবে বিজ্ঞপ্তি প্রচার করবেন।

ভোটগ্রহণ চলাকালে যেকোনো কারণে বিরতি বা বাধা ঘটলে, ভোট বন্ধ ঘোষণা করা হবে। বিশেষ করে ব্যালট বাক্স হারানো, নষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে পুনঃভোটের ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো কেন্দ্রের ফল ছাড়া মোট ফল নির্ধারণ না যায়, সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটাররা পুনরায় ভোট দিতে পারবেন।

এছাড়া দুর্যোগ, ভীতি-ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি বা বল প্রয়োগ হলে নির্বাচন কমিশন ভোটগ্রহণ বা পুরো নির্বাচনী কার্যক্রম বন্ধ করার ক্ষমতা রাখে।

প্রবাসী ভোটার ও নির্দিষ্ট শ্রেণির ভোটাররা পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

ভোটকেন্দ্রে পরিবেশবান্ধব ব্যানার, প্রার্থীদের নাম ও প্রতীক প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে প্রবেশের যোগ্য ব্যক্তিদের তালিকা স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

গণভোট উপলক্ষে আলাদা ব্যানার প্রদর্শনের নির্দেশনা আছে, যাতে সংশ্লিষ্ট সংবিধান সংশোধনী ও প্রস্তাব স্পষ্ট থাকবে। ভোট শেষে প্রিজাইডিং অফিসাররা ভোট গণনার বিবরণীর কপি ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠাবেন; এই কাজের জন্য বিশেষ খাম সরবরাহ ও ২৪ ঘণ্টা খোলা পোস্ট অফিসের ব্যবস্থা থাকবে।

সর্বশেষ - অপরাধ