সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাউলশিল্পীর ফাঁসি ও মুক্তির দাবিতে দুই পক্ষের সংঘর্ষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ১:১০ পূর্বাহ্ণ

Spread the love

বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ এবং অন্যদিকে তাঁর মুক্তির দাবিতে অনুসারীদের সমাবেশ—দুই পক্ষের মুখোমুখি অবস্থানে মানিকগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারি উচ্চবিদ্যালয় মাঠের পাশে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হন অন্তত চারজন।

গতকাল সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে তৌহিদী জনতার ঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় মসজিদের ইমাম ও কয়েকজন আইনজীবী। সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলটি সরকারি উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছালে আবুল সরকারের অনুসারীদের সমাবেশের মুখোমুখি হয়। এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।

৪ নভেম্বর ঘিওরে পালা গানের আসরে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আবুল সরকার আলোচনায় আসেন। ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গত বুধবার রাতে তাঁকে মাদারীপুরের রাজৈর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্ঘটনার পর পূর্ণরূপে চালু মেট্রোরেল

ফিলিপাইনের মিনদানাও দ্বীপে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করলেন আব্দুস ছত্তার খান

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

পাসের হারে এগিয়ে ছাত্রী, গড় পাস ৫৮.৮৩ শতাংশ

আগামীকাল হচ্ছে না শাকসু নির্বাচন: হাইকোর্টের চার সপ্তাহের স্থগিতাদেশ

ভারতের দাবিকৃত এলাকায় চীনের নতুন শহর ঘোষণা

আগামী বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী আটক

ভূমধ্যসাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে জীবিত উদ্ধার