বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বহাল: আসিফ নজরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

Spread the love

বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়—অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী।

তিনি আরও বলেন, এই অবস্থান কেন নেওয়া হয়েছে তা আইসিসিকে যুক্তিসংগতভাবে বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে বলে সরকার আশাবাদী। আইসিসি নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই ভারতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বাংলাদেশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

ঈদ আনন্দের মধ্যেই বন্যা আতঙ্ক: তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির ইসলামসহ ১৯ জনের প্রাণহানি

প্রার্থীর যোগ্যতা–অযোগ্যতা নির্ধারণে ইসির নতুন পরিপত্র

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের

ইসলামী ব্যাংকে কোনো অবৈধ হস্তক্ষেপ হয়নি: বাংলাদেশ ব্যাংক গভর্নর

পদ্মার ইলিশ পেতে পশ্চিমবঙ্গের আকুতি: পূজার আগে রপ্তানি অনুমতির আবেদন

গণতন্ত্রের আন্দোলনে তরুণদের ঐতিহ্যিক নেতৃত্ব

খালেদা জিয়ার আরোগ্য কামনায় উত্তরখানে দোয়া মাহফিল