মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা ভোট দেওয়া শুরু করেন, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে রয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং হল সংসদের জন্য একটি আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। দুই সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা যেন কোনো শঙ্কা ছাড়াই ভোট দিতে পারেন, সেটিই ছিল আমাদের মূল লক্ষ্য।

দুই দশক পর এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকট কাটিয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার আশা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর এটিই প্রথম জকসু নির্বাচন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

দেশের উন্নয়ন চাইলে সমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে: তারেক রহমান

দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা

সেহরি-ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচন ঘিরে টানা ছুটি: শপিং মল ও শিল্পকারখানা বন্ধের সিদ্ধান্ত

বদলি করা হলো ৬ ডিআইজিকে

সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবি কেন্দ্রীয় মসজিদে

বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট

তারেক রহমানকে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ কায়কোবাদের

রাজধানীতে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু: উদ্বোধন করলেন ড. ইউনূস