বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

জানাজায় প্রধান উপদেষ্টা ও লাখো জনতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে এই ঐতিহাসিক জানাজা সম্পন্ন হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানুষের ভিড় বিবেচনায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হয়েছে, যা ঘিরে বিজয় সরণি থেকে কারওয়ান বাজার পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়েছে। জানাজায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিদেশি প্রতিনিধি ও সর্বস্তরের জনতা অংশগ্রহণ করছেন। জানাজা শেষে চন্দ্রিমা উদ্যানে স্বামী জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে, যেখানে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জনসাধারণের প্রবেশ সীমিত রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত