দুপুরে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। আজ ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই প্রধানমন্ত্রীর প্রয়াণের পর উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসেছে। ধারণা করা হচ্ছে, ভাষণে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও জানাজার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।



















