দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আবুল বারকাতকে আগামীকাল শুক্রবার দুদকের কাছে হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।



















