বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফেরারি আসামির বিষয়ে ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ

Spread the love

ফেরারি আসামিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিশেষ পরিপত্রের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশের এই বিধানের ব্যাখ্যা দেওয়া হয়। মূলত রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই এই পদক্ষেপ নিয়েছে কমিশন।

পরিপত্রে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য হলফনামায় ফৌজদারি মামলার তথ্য প্রদান বাধ্যতামূলক। এক্ষেত্রে ‘অভিযুক্ত’ বলতে কেবল তাদেরই বোঝানো হবে যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। যারা কারাগারে আছেন, তাদের হলফনামা অবশ্যই জেল কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে। তবে জামিনে থাকাদের ক্ষেত্রে জামিন আদেশের অনুলিপি জমা দেওয়া ঐচ্ছিক করা হয়েছে।

ইসি স্পষ্ট করেছে যে, জামিন নিয়ে যারা পলাতক হয়েছেন অথবা আদালতের বিজ্ঞপ্তির পরও হাজির হননি, তারাই ‘ফেরারি’ হিসেবে গণ্য হবেন। এছাড়া নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য প্রার্থী বা তার এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের জন্য সর্বস্ব দিতে প্রস্তুত জাইমা রহমান

শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ ও তীব্র শীত, কমছে না ঘন কুয়াশা

জুলাই-আগস্টের মানবতাবিরোধী মামলায় রায় পড়া শেষ: তিন আসামি দোষী

ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদকের পদ ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে আজ ভোট স্থগিত; আসবে নতুন তফসিল

ঐতিহাসিক জয়! প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

২২ বছর পর ভারতকে হারানোর স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

জাতীয় ঈদগাহের পাশে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

নির্বাচনী পরিবেশ নিয়ে ইইউ-এর ইতিবাচক মূল্যায়ন