শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির জানাজায় মানুষের ঢল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ

Spread the love

শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আজ সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সাধারণ মানুষের ঢল নেমেছে। দুপুর ২টায় জানাজার সময় নির্ধারিত থাকলেও সাড়ে ১২টার মধ্যেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ‘আমরা সবাই হাদি হবো’ ও ‘আমার ভাই মরল কেন’ স্লোগানে এলাকা প্রকম্পিত করে তুলছেন। জানাজায় অংশ নিতে আসা শুভানুধ্যায়ীরা তাকে একজন দেশপ্রেমিক ও ইনসাফকামী নেতা হিসেবে স্মরণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। সংসদ ভবনে জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে এবং সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবির সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

সর্বশেষ - অপরাধ