মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির আরও একটি সার্জারি প্রয়োজন, তবে প্রস্তুত নয় শরীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

Spread the love

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আপাতত তার অবস্থা স্থিতিশীল, তবে আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তবে সে পর্যায়ের জন্য তিনি এখনও শারীরিকভাবে প্রস্তুত নন।

সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই হাদিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মঙ্গলবার পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে চিকিৎসকরা জানান, পরবর্তী ধাপে অস্ত্রোপচারের পরিকল্পনা থাকলেও তাৎক্ষণিকভাবে সেটি করা সম্ভব নয়। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সরাসরি তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আগেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

চিকিৎসাকালীন সময় হাদির পাশে রয়েছেন তার বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক। তারা সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েক দিন সেখানে চিকিৎসাধীন থাকার পরও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকার হাদির বিদেশে চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে। চিকিৎসকদের মতে, আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থা কেমন থাকে, তার ওপর নির্ভর করেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন’ বাণিজ্য চুক্তি: ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ

জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস

কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরাহ, সিডনিতে উত্তাপ

শাহজালাল বিমানবন্দরে আগুন

ইরানে হামলা হবে ‘আগুন নিয়ে খেলা’: যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

মানবতাবিরোধী মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠন ১৪ ডিসেম্বর

যশোর সফরে প্রধানমন্ত্রী: উদ্বোধন করবেন খাল পুনঃখনন প্রকল্প

দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর