মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভয়ভীতি দেখিয়ে গণতন্ত্রকে থামানো যাবে না—প্রধান উপদেষ্টার দৃঢ় ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেন—কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়, সন্ত্রাস বা রক্ত ঝরিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।

ভাষণে তিনি বলেন, বিজয়ের আনন্দের এই দিনে তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে জাতির সামনে দাঁড়িয়েছেন। জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।

প্রধান উপদেষ্টা জানান, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং জড়িতদের শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান দেওয়া যাবে না। অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন এ দেশের পবিত্র মাটিতে ফিরে আসতে পারবে না।

সর্বশেষ - অপরাধ