শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ

Spread the love

সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাঁধ নির্মাণ প্রকল্পগুলো পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করছে এবং এবার সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মন্ত্রী উল্লেখ করেন যে, অতীতের দুর্নীতি ও অনিয়মের পুনরাবৃত্তি রোধে সরকার ‘পাহাদারের’ ভূমিকা পালন করবে।

মন্ত্রী তাঁর বক্তব্যে হাওরের মানুষের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি আজ এই মাঠ পর্যায়ে পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিকভাবে এই অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের খোঁজখবর রাখছেন।” ফসল রক্ষা বাঁধের পাশাপাশি নদী ও খাল খননের মাধ্যমে হাওরের স্থায়ী পানির নাব্য সংকটের সমাধানের বিষয়টিও তাঁর মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সুনামগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, কয়ছর আহমদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, কলিম উদ্দিন মিলন এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে টেকসইভাবে বাঁধের কাজ শেষ করার কঠোর নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত