শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার প্রার্থনা হাসনাতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।

শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “যার কারণে উনার এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটি অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন। মেডিক্যালি অত্যাচারের মধ্য দিয়ে উনি গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন উনাকে বাঁচিয়ে রাখেন।”

তিনি আরও অভিযোগ করেন, খালেদা জিয়াকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। “যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন, তাদের হয়রানি করা হতো। এভাবে ক্রমশ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। সবাই দোয়া করবেন উনার জন্য, আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে এই লড়াই উনি দেখতে পারেন।”

হাসনাত আব্দুল্লাহের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

সর্বশেষ - অপরাধ