শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ছাত্র-জনতাকে হত্যা করে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে: প্রিন্স

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

Spread the love

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে। তারা দেশ-বিদেশে ঘাপটি বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে সুকৌশলে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে।

আওয়ামী লীগের অপরাজনীতির কবর রচিত হয়েছে: প্রিন্স

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই। বিএনপির শিকড় মাটির অনেক গভীরে। জনগণের হৃদয়ের মণিকোঠায় বিএনপির অবস্থান। ইচ্ছে করলে ফুঁ দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না। অবৈধভাবে বেগম খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশছাড়া।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারে নাই। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে গিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটে নাই, রাজনীতি ও দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। এখনো তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হাসিনা সরকারের ফরমায়েশি সাজা বাতিল না হওয়ায় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ও সাজাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনা সরকারের সকল মামলা প্রত্যাহার করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে।

ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাজাহানের সভাপতিত্বে কর্মীসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ফরহাদ আল রাজি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, ইউনিয়ন যুবদল নেতা আজহারুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আকন্দ শাওন প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুবাইদা রহমানকে নিতে বিমানবন্দরে উপস্থিত গাড়িবহর

ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের নানা নির্দেশনা ও পরামর্শ

উৎসবমুখর সকাল: নির্ভয়ে কেন্দ্রে আসছেন ভোটাররা

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান তারেক রহমানের

সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেশী দেশ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

এভারকেয়ারের পাশে দুই বাহিনীর হেলিকপ্টারের ট্রায়াল অপারেশন বৃহস্পতিবার