বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ দু’দিনের জন্য বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, ১৬ ডিসেম্বর ভোরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণের সময়ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সীমিত রাখা হবে।

তথ্যবিবরণীতে আরও জানানো হয়, বিজয় দিবসের আয়োজনে ঢাকার গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না। পাশাপাশি পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ