শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আরাকান আর্মির অপহরণে টেকনাফে জেলেদের আতঙ্ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরতে গিয়ে আবারও আরাকান আর্মির হাতে জেলেরা অপহৃত হয়েছেন। বুধবার সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণ সাগর থেকে পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। তবে তাঁদের মধ্যে ১৭ জন কৌশলে পালিয়ে এসে শাহপরীর দ্বীপে পৌঁছান। পরে কোস্টগার্ড তাঁদের হেফাজতে নিয়ে পরিবারে ফেরত দেন।

ফিরে আসা জেলেরা জানিয়েছেন, স্পিডবোটে ধাওয়া দিয়ে আরাকান আর্মি তাঁদের ট্রলার দখল করে নেয়। তবে অন্ধকারে সুযোগ বুঝে একটি ট্রলার মিয়ানমারের দিকে না গিয়ে সেন্ট মার্টিনের কাছাকাছি চলে আসে। এতে থাকা দুই আরাকান সদস্য সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ৩২৫ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে ১৮৯ জনকে ফেরত আনা সম্ভব হলেও বাকিদের এখনও খোঁজ মেলেনি।

স্থানীয় জেলেরা বলছেন, আরাকান আর্মির ভয়ে এখন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে মিয়ানমারের জলসীমার কাছাকাছি না যেতে সতর্ক করা হলেও জেলেদের দাবি, আরাকান আর্মি এপারে ঢুকেই অপহরণ করছে। এ পরিস্থিতিতে সীমান্তের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাইয়ে হত্যাচেষ্টা: হাসিনা–জয়–কাদেরসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

সম্পর্কের ‘টানাপোড়েন’ কাটাতে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাকে দিল্লি পাঠাচ্ছে সরকার

স্বাধীনতার নামে বিভাজন নয়, ঐক্যের আহ্বান সালাহউদ্দিন আহমদের

মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে সবচেয়ে সুখী দেশের শীর্ষে আবারও ফিনল্যান্ড, কিন্তু কেন?

২২ বছর পর আজ খুলনা ও যশোরে তারেক রহমান

‘খালেদা জিয়াকে সবার কাছে পৌঁছে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান’: আসিফ নজরুল

হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলা: তদন্তে সিক্রেট সার্ভিস

যুবলীগ নেতা গ্রেপ্তার