রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘যোগসূত্র’ পেয়েছে তদন্তে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ

Spread the love

বিকল্প বিস্তারিত সংবাদ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগসূত্র পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ তথ্য জানান।

তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে না। মামলাটির তদন্ত অন্য একটি সংস্থা করছে। তবে কোনো ঘটনার তদন্ত করতে গিয়ে কখনো কখনো তদন্তকারীরা অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য বা গুরুত্বপূর্ণ ক্লু পেয়ে যেতে পারেন। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও এমন কিছু তথ্য পাওয়া গেছে।

চিফ প্রসিকিউটর বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে একটি ক্লু পাওয়া গেছে, তবে এই মুহূর্তে তার পরিচয় বা বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তথ্যটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নজরদারি রয়েছে।

তিনি বলেন, ‘এটুকু বলতে পারি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনির এই ঘটনার কানেকশন পাওয়া গেছে।’

তবে ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে হত্যাকাণ্ডের কী ধরনের সম্পর্ক বা কী তথ্যের ভিত্তিতে এই যোগসূত্র পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, তথ্যগুলো যাচাই-বাছাইয়ের পর যদি নির্ভরযোগ্য ও প্রামাণিক কিছু পাওয়া যায়, তাহলে তা সাগর-রুনি হত্যা মামলার তদন্তকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হবে।

তিনি বলেন, আরও তদন্তের পর তথ্য নিশ্চিত হলে মামলাটির তদন্তে নিয়োজিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি।

সর্বশেষ - অপরাধ