মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুমে সর্বোচ্চ শাস্তি: যাবজ্জীবন বা ফাঁসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ণ

Spread the love

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার, যেখানে গুমের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ১ কোটি টাকা জরিমানার বিধানও যোগ করা হয়েছে।

অধ্যাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রেও সমান শাস্তির বিধান রাখা হয়েছে—অধস্তনদের গুমে সংশ্লিষ্টতা, আদেশ, অনুমতি বা তত্ত্বাবধান ব্যর্থতার জন্যও তারা দায়ী থাকবেন।

গত ৬ নভেম্বর অন্তর্বর্তী সরকারের অনুমোদন পাওয়া এই অধ্যাদেশে গুমের মামলাকে জামিন ও আপোস অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের ১২০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, গুমের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে আটক করে অস্বীকার করা, তার অবস্থান গোপন রাখা বা গোপন আটককেন্দ্র ব্যবহার করাও শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্ত পলাতক হলেও অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে।

আন্তর্জাতিক গুমবিরোধী সনদে যুক্ত হওয়ার পর দেশে জবাবদিহি নিশ্চিত করতেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে গেজেটে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে ৭ বছরের শিশু লামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা

গণভোটে আইন সম্ভব নয়, সংসদ গঠন জরুরি: সালাহউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান ও নিন্দা জানালো এনসিপি

৫ লাশের ওপর অভিযোগপত্র রেখে উধাও ফোরকান

রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তি

 নেতানিয়াহু বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন

‘চুক্তি না হলে বোমা হামলা আরও ভয়াবহ হবে’ : ট্রাম্পের চরম হুঁশিয়ারি

২০০ আসনে একক প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি

ইসরায়েলে ইরানের ব্যাপক ব্যালিস্টিক মিসাইল হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা