সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকার মেট্রোতে নিরাপত্তা জোরদার, ককটেল ও ছাদে ওঠার ঘটনা নিয়ে সতর্কবার্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ

Spread the love

ঢাকার মেট্রো লাইনে সম্প্রতি সাতটি ককটেল পাওয়া গেছে এবং ছাদে ওঠার এক কিশোরের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি ফারুক আহমেদ। সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে তিনি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ফারুক আহমেদ বলেন, “মানুষের হিউম্যান সাইড বাড়াতে হবে। সচেতন না হলে যতই সিকিউরিটি ব্যবস্থা নিক, কার্যকর হবে না। জনগণ যেন মেট্রো ব্যবহার সম্পর্কে দায়িত্বশীল থাকে।”

রবিবার রাতে সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে ওঠার ঘটনায় ছেলেটিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওহাব সতর্ক করেছেন, ট্রেনের ছাদে ওঠা অত্যন্ত বিপজ্জনক, ১৫০০ ভোল্টের লাইনের কারণে জীবনহানি হতে পারে।

ভূমিকম্পের পর মেট্রোরেলের ক্ষয়ক্ষতির গুঞ্জন উড়িয়ে দিয়ে ফারুক আহমেদ বলেন, “আমরা ফিজিক্যালি সব স্ট্রাকচার পরীক্ষা করেছি। কোনো বড় সমস্যা নেই। কয়েকটি ক্র্যাক ও টাইলসের ছোট ক্ষতি ছাড়া অন্য কোনো বড় ক্ষতি হয়নি।”

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার, তাই কোনো ঘটনা ঘটলে সর্বপ্রথম পাবলিক সার্ভিস বন্ধ করা হবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

জবি প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত করতে যুদ্ধ চলবে’

পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে পুণ্যার্থী ও যাত্রী

খালেদা জিয়ার শেষ মুহূর্তে তারেক রহমানসহ যারা পাশে ছিলেন

চীনে রফতানি বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

পশ্চিমবঙ্গে ‘পদ্মফুল ফুটেছে’: বিজেপির জয়ে মোদির প্রতিক্রিয়া

প্রধান উপদেষ্টার সাথে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বস্তিবাসীদের জন্য মানসম্মত শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি: তারেক রহমান