শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি: মির্জা আব্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৩:২১ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তার সঙ্গে দেখা করতে যাওয়া ব্যক্তিদের তিনি চিনতে পারছেন এবং তাদের দেওয়া সালামের জবাবও দিচ্ছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, তার অবস্থা স্থিতিশীল নয়।

শুক্রবার রাত দেড়টার পর মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, “যে অত্যাচার খালেদা জিয়ার ওপর হয়েছে, তার ফল আমরা এখন পাচ্ছি। তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ নন। আরও উন্নত চিকিৎসা পেলে সম্ভবত তিনি ভালো থাকতে পারবেন।”

বিএনপির অন্যান্য নেতা জানান, খালেদা জিয়ার চিকিৎসা দেশের ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিক্যাল বোর্ড পরিচালনা করছে। তার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।

খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়া তার খোঁজখবর নিতে শুক্রবার এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মির্জা আব্বাস জানান, দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং তিনি তাদের চিনতে পেরেছেন। চিকিৎসকরা প্রতিনিয়ত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

ঈদ সামনে রেখে বিপুল জাল টাকা ছড়িয়েছে একটি চক্র : ডিবি

প্রার্থী হামলার ঘটনার প্রতিবাদে শনিবার দেশজুড়ে বিএনপির বিক্ষোভ

রুমিন ফারহানার পক্ষে থাকায় বিএনপির ৭১ সদস্যের কমিটি স্থগিত

বিজয় দ্বারপ্রান্তে, উসকানিতে পা দেবেন না: মির্জা আব্বাস

নির্বাচন ঘিরে টানা ছুটি: শপিং মল ও শিল্পকারখানা বন্ধের সিদ্ধান্ত

ঢামেক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ: জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ

বিশ্বজুড়ে ক্ষুধা সংকট বাড়ছে, সহায়তা কমার শঙ্কা ডব্লিউএফপির

বিমানবন্দর অগ্নিকাণ্ডে তদন্ত হবে: পরিবেশ উপদেষ্টা

ডুয়েটের ক্যাম্পাসে রণক্ষেত্র, শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ