সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মানিকগঞ্জ হামলার ঘটনায় মাহফুজ আলমের কঠোর নিন্দা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে তার অনুসারীদের ওপর হামলার প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মাহফুজ আলম বলেন, “মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।”

তিনি আরও বলেন, “জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা চালাচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজে ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সব ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক।”

উল্লেখ্য, রবিবার সকালে মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। মিছিলকারীরা একাধিক বাউলশিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় চারজন বাউলশিল্পী আহত হন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্রেস সচিব

বয়স বাড়লে পুরুষদের মস্তিষ্ক দ্রুত ছোট হয়, নারীদের তুলনায় ক্ষয় কম

রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হবে সংসদে

চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করেছেন

ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ১৩৫০ কর্মকর্তার ছাঁটাই

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সুবিধাজনক অবস্থান

সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশ জারি

আগামী তিন মাসের মধ্যে ডিজিটাল হেলথ কার্ড বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী

রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের, শ্রীলঙ্কা থামল ৬ রানে

পুলিশ পরিচয়ে প্রতারণা: সর্বসাধারণকে সতর্ক করল পুলিশ সদর দপ্তর