শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রীপুরে কারখানায় হুড়োহুড়ি, আহত তিন শতাধিক শ্রমিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৮:২৩ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ায় ডেনিমেক লিমিটেড নামে একটি পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে তিন শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার সাততলা ভবনের এ কারখানায় এই ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর কারখানায় ফায়ার এলার্ম বাজানো হলে সবাই আতঙ্কে একযোগে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। এতে পদদলিত হয়ে এবং ধাক্কাধাক্কির কারণে বহু শ্রমিক আহত হন।

আহতদের স্বজনরা জানিয়েছেন, আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়িদা আফরোজ ইমা বলেন, “এ পর্যন্ত ৭০ থেকে ৮০ জন শ্রমিককে ভর্তি করা হয়েছে। তবে বেড সংকটের কারণে অনেককে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।”

ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ ও চিকিৎসা সহায়তা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন বিমান হামলা, নিহত ২০

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল: মির্জা ফখরুল

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে “বাচসাস” এর গ্রেট অ্যাচিভমেন্ট

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল

উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার

স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জিয়া সাইবার ফোর্স ধানমন্ডি শাখার সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সালমানের আগে কার সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া? ফাঁস হলো পুরনো রহস্য