বুধবার , ৯ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেলেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) সাবেক সংসদ সদস্য এম এ মান্নান জামিন পেয়েছেন। সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন আজ বুধবার দুপুরে শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেওয়া জ্যেষ্ঠ আইনজীবী আবদুল হামিদ।

এর আগে বেলা ১১টার দিকে একই আদালতে এম এ মান্নানের জামিন শুনানির সময় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। এর একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান। পরে দুপুর আবার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে বেলা আড়াইটার দিকে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে জেলা সদর হাসাপাতালে এবং পরে সিলেট কেন্দ্রীয় কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এম এ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শান্তিগঞ্জে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তবে তাঁর শাস্তির দাবিতে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ শহরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা একাধিবার বিক্ষোভ করেছেন।

সুনামগঞ্জ পৌর শহরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এ মামলায় এম এ মন্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর

চাল বাজার স্থিতিশীল রাখতে আমদানি চলবে: খাদ্য উপদেষ্টা

ইরানের প্রতিরক্ষামন্ত্রী: ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যেকোনো অভিযানের জন্য প্রস্তুত’

তারেক রহমান: রাষ্ট্রসুরক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা জরুরি

ভোটে নিয়োজিতরা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না

বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন কাল

৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণের প্রজ্ঞাপন জারি

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: ড. কামাল

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে: সালাউদ্দিন আহমদ